ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত পত্রিকা বিক্রেতা শফিকুল Logo হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Logo মাধবপুরের ধর্মঘর স্কুলের ১৮ ফ্যান চুরি, আটক নাইটগার্ডের স্বীকারোক্তি Logo তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Logo মুক্তিযুদ্ধে শহীদদের প্রাপ্য সম্মান দেয়নি ফ্যাসিস্ট সরকার: মির্জা ফখরুল Logo মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হয়েছে বারবার — মির্জা ফখরুল Logo মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত: এখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা—মির্জা ফখরুল Logo মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা, মনিটরিংয়ে উঠে এলো চিত্র

গরীবের চাল কালোবাজারে: আটক ছাত্রদল নেতা

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে গরীবের চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার এমদাদুল ইসলাম রকি (৩৪) কে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তার ডিলারের লাইসেন্স বাতিল ও ১ লাখ টাকা জরিমানা করেন। সে বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও দাশপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নের ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি বানিয়াচং বড়বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। গত ৩ দিন ধরে সে এ কার্যক্রম চালয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শামীম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এ সময় ওএমএসের ৫০ কেজি ওজনের ০৫ পাঁচ বস্তা মোট ২৫০ কেজি চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এমদাদুল ইসলাম রকিকে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ওএমএসের ডিলারের লাইসেন্স বাতিল ও তার জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন তিনি।

বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘ওএমএসের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

error:

গরীবের চাল কালোবাজারে: আটক ছাত্রদল নেতা

আপডেট সময় ০১:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫