ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

আইপিএলে না খেললেও পিএসএলে খেলবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ না পেলেও পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে নিলেও দলটির হয়ে মাঠে নামতে পারছেন না তিনি। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিষয়টি নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট প্রশ্নও উঠেছে।

এর মধ্যেই মুস্তাফিজের জন্য নতুন সুযোগের খবর এসেছে পাকিস্তান সুপার লিগ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে পিএসএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এইচবিএল পিএসএল ১১–তে খেলবেন মুস্তাফিজুর রহমান। পোস্টে উল্লেখ করা হয়, নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই বাংলাদেশি পেসার।

এর আগে ২০১৮ সালে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। সে আসরে তিনি পাঁচ ম্যাচে চারটি উইকেট শিকার করেন।

আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। রংপুরের হয়ে পাঁচ ম্যাচে নয়টি উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতা ও বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে ব্যাটারদের চাপে রাখছেন তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

আইপিএলে না খেললেও পিএসএলে খেলবেন মুস্তাফিজ

আপডেট সময় ১০:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬