ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপককে বাদ দিল বিসিবি

বাংলার খবর স্পোর্টস ডেস্ক চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপনা প্যানেলে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বিসিবি সংশ্লিষ্ট সূত্র।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনা প্যানেলে আন্তর্জাতিক বৈচিত্র্য আনতে উদ্যোগ নেয় বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত হন ভারতের রিধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পান পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক তারকা পেসার ড্যারেন গফ।

তবে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ে বিপিএলের সম্প্রচারে। এরই ধারাবাহিকতায় রিধিমা পাঠকের বিপিএল যাত্রার ইতি ঘটে। বিসিবি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই উপস্থাপনা প্যানেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন ক্রীড়াঙ্গনেও স্পষ্ট হয়ে উঠছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বিপিএল ও আইপিএল সংশ্লিষ্ট সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপককে বাদ দিল বিসিবি

আপডেট সময় ০৬:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬