ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মুস্তাফিজ কাউকে আক্রমণ করেনি, তাকে এসবে টানা ঠিক না: ভারতের রাজনীতিবিদ

স্পোর্টস ডেস্ক:

আসন্ন আইপিএলকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)–এর নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্স তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু রাজনৈতিক ও সামাজিক ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই কলকাতা ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আরও বিতর্কের জন্ম দেয়।

এ প্রসঙ্গে ভারতের রাজনীতিবিদ শশী থারুর বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনার সঙ্গে ক্রিকেটকে জড়িয়ে দেখার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, মুস্তাফিজ একজন পেশাদার ক্রিকেটার, তাকে এসব ঘটনার সঙ্গে টেনে আনা ঠিক নয়। তিনি কাউকে আক্রমণ করেননি, কারও বিরুদ্ধে ঘৃণা ছড়াননি কিংবা এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থনও করেননি।

এদিকে বাংলাদেশের সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হকও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মুস্তাফিজ ইস্যুর পর ভবিষ্যতে ভারতে গিয়ে বড় টুর্নামেন্ট খেলতে হলে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা কম নয়। এখন পর্যন্ত তিনি ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মুস্তাফিজ কাউকে আক্রমণ করেনি, তাকে এসবে টানা ঠিক না: ভারতের রাজনীতিবিদ

আপডেট সময় ০৩:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬