ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত জামায়াত আমিরের

Oplus_16908288

নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই বার্তা দেন।

বৈঠকে জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে বেগম জিয়া আজীবন লড়াই করেছেন। ইতিহাসে তিনি বিরল সম্মান নিয়ে স্থান করে নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও যথাসময়ে অনুমতি না দেওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

আগামীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি জানান, জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর ঐক্যের বিষয়ে তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শপথ গ্রহণের আগে আবারও একসঙ্গে বসার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে রাজপথে যেভাবে একসঙ্গে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব। আগামী পাঁচ বছরের জন্য দেশ ও জনগণের কল্যাণে সবাই কতটা একত্র হতে পারে—তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত জামায়াত আমিরের

আপডেট সময় ১১:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬