ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থবারের মতো চুরি

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থবারের মতো চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাতে বিদ্যালয়ের টিনের চালা কেটে এ ঘটনা সংঘটিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার রিমা জানান, এ পর্যন্ত বিদ্যালয়ে চারবার চুরি ঘটেছে। একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে। সর্বশেষ চুরির ঘটনায় বিদ্যালয়ের একটি ল্যাপটপ, ইন্টারনেট রাউটার, ছুটির ঘণ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষের আসবাব ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে চুরমার করা হয়েছে।

প্রধান শিক্ষিকা আরও জানান, এভাবে বারবার চুরির ঘটনায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ আশা করছে, তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থবারের মতো চুরি

আপডেট সময় ০৫:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫