ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

লাখাই থানা পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: যুবলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেফতার

পারভেজ হাসান, বাংলার খবর লাখাই প্রতিনিধি .হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট’-এর আওতায় বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি মো. জুনায়েদ মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) লাখাই থানাধীন বুল্লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জুনায়েদ মিয়া লাখাই উপজেলার করাব ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি এবং সিংহগ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মো. আখতারুজ্জামান, এসআই প্রণয় কুমার সরকার, এসআই নুরুল ইসলাম মোল্লা, এসআই মো. ময়নাল খাঁন ও এএসআই আব্দুস সালামসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

ওসি মো. জাহিদুল হক জানান, গত ১৫ ডিসেম্বর লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-০৮) দায়ের করা মামলায় জুনায়েদ মিয়াকে আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিলহান্ট’ অপারেশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

লাখাই থানা পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: যুবলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেফতার

আপডেট সময় ০৬:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫