ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

নির্বাচনের তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনের তপশিল ঘোষণার ভাষণ বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তপশিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এই সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।

সিইসির নির্বাচনের তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। এতে আমরা মোটামুটি সন্তুষ্ট।”

তিনি আরও বলেন, “মূল ঘটনা হচ্ছে— আজ নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারির ১২ তারিখে। একইসঙ্গে জাতীয় সংসদ ও গণভোটের তারিখও ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা।”

ফখরুল বলেন, “এখন চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।”

প্রার্থীরাও নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, “আমরা আশা করি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন দিগন্ত সূচিত হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের দিন।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫