ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বাবা মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন”—জনসভায় ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারা ভাঙ্গা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

তিনি বলেন, “আমার বাবা আলহাজ সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনৈতিক নেতৃত্ব নন; তিনি এই এলাকার মানুষের সুখ–দুঃখের সবচেয়ে নিকটজন। নিজের পরিবারের জন্য সময় কম দিলেও জনগণের কল্যাণে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। সন্তান হিসেবে আজ আমি আপনাদের কাছে বাবার জন্য সমর্থন চাইতে এসেছি। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।”

ইঞ্জিনিয়ার ইশতিয়াক আরও বলেন, “মানুষকে ভালোবাসাই বাবার সবচেয়ে বড় শক্তি। এলাকার প্রতিটি ঘর, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মানুষের জীবনে উন্নয়ন আনার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু নির্বাচন এলে নয়, বছরের ৩৬৫ দিনই তিনি গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে ছিলেন। রাস্তা–ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে কর্মসংস্থান—সবক্ষেত্রেই উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন।”

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বরাবরই জনগণের মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করে আসছেন—এমন মন্তব্য করেন অন্যান্য বক্তারা। তারা বলেন, “এ এলাকার দুঃখী মানুষের ভাগ্যোন্নয়নে ফয়সল সাহেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব, দক্ষতা ও সততা তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।”

সভায় সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুছ বেনু মেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণের আশা–আকাঙ্ক্ষা, এলাকার উন্নয়ন পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। বক্তারা বলেন, “অবহেলিত মানুষের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা জরুরি।”

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল বলেন, “যে নেতা মানুষের দুঃখ–কষ্টে পাশে থাকেন, জনগণ তাকেই অভিভাবক হিসেবে বেছে নেয়। ফয়সল সাহেব সেই রকমই একজন নেতা, যিনি কখনো মানুষের পক্ষে দাঁড়াতে পিছপা হননি।”

এছাড়াও বক্তব্য দেন প্রভাষক মঈন উদ্দিন, বিএনপি নেতা একলাছ, বাবুল রায়, জামাল সর্দার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল, গউস আশফাক উদ্দিন আহমেদ, মনির মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্য ও সমর্থন বজায় রাখার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বাবা মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন”—জনসভায় ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ

আপডেট সময় ১১:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫