ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হবিগঞ্জের মাধবপুরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চেঙ্গারবাজার এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় জনগণের দোয়া আমাদের শক্তি যোগায়। বিএনপির প্রার্থী ফয়সলকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”

এসময় বক্তব্য রাখেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব ফরিদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা বাড়ানো ও সংগঠনকে সুসংহত করার আহ্বান জানান।

দোয়া মাহফিল ও গণসংযোগকে কেন্দ্র করে পুরো চেঙ্গারবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা লিফলেট হাতে ঘরে ঘরে, দোকানপাট ও বাজার এলাকায় ব্যাপক প্রচারণা চালান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ০৮:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫