ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক সমাজের সাথে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

সভায় সাংবাদিকরা জেলার সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল শৃঙ্খলা, সামাজিক অপরাধ দমন, থানায় সেবা প্রাপ্তি, মাঠপর্যায়ের পুলিশি কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সব বক্তব্য শোনেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিপিবদ্ধ করেন।

তিনি বলেন, “হবিগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে আরও গতিশীল করবে।”

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও জানান, জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কমিউনিটি পুলিশিং জোরদার, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, দ্রুত অপরাধ দমন এবং জনগণের সাথে আস্থার সম্পর্ক বৃদ্ধি তাঁর অগ্রাধিকার হবে।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫