ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সান্তোসকে অবমাননা থেকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

বাংলার খবর স্পোর্টস ডেস্ক

শৈশবের ক্লাবে ফেরার পর সান্তোসকে আবারও জয়মুখ দেখানো—এটাই ছিল নেইমারের স্বপ্ন। কিন্তু বারবার চোটে ভোগায় তাঁর কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন বারবার বাধাগ্রস্ত হয়েছে। এমনকি এক সময় ক্যারিয়ার নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে সব আশঙ্কা উড়িয়ে ব্রাজিলিয়ান তারকা শেষ পর্যন্ত হয়ে উঠেছেন দলের ত্রাণকর্তা।

ব্রাজিলের সিরি ‘আ’–র শেষ রাউন্ডে ক্রইজেইরোকে ৩–০ গোলে হারিয়েছে সান্তোস। এই জয়ের ফলে অবনমন এড়ানো নিশ্চিত হয়েছে নেইমারের শৈশবের ক্লাবটির। ৩৮ ম্যাচে ১২ জয়, ১১ ড্র ও ১৫ হারে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে দলটি। অবনমনের ঝুঁকিতে থাকা সিয়েরা স্পোটিং ক্লাবের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকায় নিরাপদেই শেষ করেছে মৌসুম।

শেষ দুই ম্যাচে পাঁচ গোলের প্রত্যক্ষ অবদান রাখা নেইমার আজ গোল বা অ্যাসিস্ট না পেলেও প্রকৃত কাজটি তিনি এর আগেই করে ফেলেছেন। চোট নিয়ে খেলেই আগের ম্যাচে হ্যাটট্রিক করেন ৩৩ বছর বয়সী এই সুপারস্টার। দলকে নিরাপদ জায়গায় তুলে এনে অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি—ম্যাচ শেষে ঘোষণা দিয়েছেন, বহুদিন ধরে ভোগানো বাঁ হাঁটুর অস্ত্রোপচার এখনই করাবেন।

নিজের পারফরম্যান্সে দলকে রক্ষা করে নেইমার যেন নতুন করে প্রমাণ করলেন—তিনি এখনও সান্তোসের ভরসার নাম।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সান্তোসকে অবমাননা থেকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

আপডেট সময় ০৮:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫