ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ পাস

পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে একটি অধ্যাদেশ পাস হয়েছে। নতুন এই কমিশনের প্রধান থাকবেন দেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটি পাস করা হয়।

সরকার সূত্র জানায়, পুলিশ প্রশাসনের জবাবদিহি, স্বচ্ছতা ও আধুনিকায়ন নিশ্চিত করার লক্ষ্যেই এ কমিশন গঠন করা হচ্ছে। কমিশন পুলিশ সদস্যদের নিয়োগ, বদলি, অভিযোগ তদন্ত ও সাংগঠনিক সংস্কার বিষয়ে সুপারিশ প্রদান করবে।

সভা শেষে জানানো হয়, কমিশনের অন্য চার সদস্য হবেন মানবাধিকার বিশেষজ্ঞ, প্রশাসন ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ বাহিনীর একজন সাবেক সিনিয়র কর্মকর্তা এবং সুশীল সমাজের একজন প্রতিনিধি।

অত্যাবশ্যকতা বিবেচনায় উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে পাশ করেছে। শিগগিরই গেজেট প্রকাশের পর কমিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ পাস

আপডেট সময় ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫