ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন: রেজা কিবরিয়া

সদ্য বিএনপিতে যোগ দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের পেছনে সরকার দায়িত্ব পালন করেনি; বরং গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ওই হত্যাকারীদের রক্ষা করেছেন। এ কারণে সন্দেহ জোরালো হয় যে তাঁর (শেখ হাসিনা) নির্দেশেই হয়তো এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।’

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, ‘বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা চরমভাবে প্রশ্নবিদ্ধ। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সার্বিক সক্ষমতা—ভোটকেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা—সব ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। ফলে আসন্ন নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।’

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

আমার বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন: রেজা কিবরিয়া

আপডেট সময় ০৫:১২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫