ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সিলেটে ২৬ ডিসেম্বর শুরু বিপিএল, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বিপিএলের ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট পর্ব দিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি–২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস। পরদিন দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স এবং সন্ধ্যায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালি এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। দুই দিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। সেখানে ছয় দিনের ম্যাচ শেষে ১৫ জানুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল। টানা তিনদিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।

১৯ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারিতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ২৩ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের মহারণ—ফাইনাল।

বিসিবির গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, সিলেটে হোটেল কক্ষ সংকটের কারণে শুরুতে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে সিলেটের হোটেল কর্তৃপক্ষ সমস্যার সমাধান করায় শেষ পর্যন্ত সিলেট পর্ব দিয়েই আসরটি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৭ সালেও সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হয়েছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সিলেটে ২৬ ডিসেম্বর শুরু বিপিএল, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আপডেট সময় ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫