ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

কমলো সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যাত্রীসেবা উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সিলেট-ঢাকা-সিলেট রুটে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ টাকা এবং ট্যাক্সসহ সর্বমোট ৩,১৯৯ টাকা। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ টাকা, ট্যাক্সসহ যা হবে ৮,১৯৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের আরামদায়ক ভ্রমণ, সময়নিষ্ঠ সেবা এবং বাজার বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজনে ভাড়া সমন্বয় করা হবে। এ সিদ্ধান্ত যাত্রীদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

কমলো সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া

আপডেট সময় ০৮:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫