ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লাখাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন: ২১টি স্টলে উদ্যোক্তাদের সাড়া

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে লাখাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্রদর্শনী চলে।

প্রদর্শনীতে গাভী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, গৃহপালিত পশুপাখি, প্রাণিজাত পণ্য এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তিসহ মোট ২১টি স্টল অংশগ্রহণ করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আযম জানান, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং উন্নত জাতের পশুপাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলাম মুহিত, পজিব কর্মকর্তা কে এম সাহেদ এবং সমবায় কর্মকর্তা দিপালী রানী পাল।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশ নেওয়া সফল খামারিদের মধ্যে বামৈ গ্রামের সোহেল মিয়া জানান, তিনি একটি গাভী দিয়ে শুরু করে এখন ১৮টি গাভীর খামারের মালিক। তার বড় হোলিস্ট্রিয়ান ফ্রিজিয়ান গাভী প্রতিদিন ২২ লিটার দুধ দেয় এবং তার খামারে দৈনিক মোট ৭৫ লিটার দুধ উৎপাদিত হয়।

দিনব্যাপী প্রদর্শনী শেষে নির্বাচিত শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

লাখাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন: ২১টি স্টলে উদ্যোক্তাদের সাড়া

আপডেট সময় ০৯:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫