ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

লটারিতেই চুড়ান্ত হলো ৬৪ জেলার এসপি

বাংলার খবর ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভারপ্রাপ্ত আইজিপি শেখ মো. সাজ্জাত আলীর উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত আইজিপি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে। শিগগিরই পর্যায়ক্রমে তাদের জেলায় পদায়ন করা হবে। এরপর থানার ওসিদের নিয়োগও একইভাবে লটারির মাধ্যমে করা হবে।

সূত্র জানায়, প্রথমে যারা অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হয়। এরপর পুলিশের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেই তালিকা থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে চূড়ান্ত করা হয়েছে।

লটারি অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, নির্বাচনকেন্দ্রিক যেকোনো বিতর্ক এড়াতেই এই স্বচ্ছ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব পালন নিশ্চিত হবে।

এদিকে, গত সপ্তাহে ৬ জেলায় নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত করা হয়েছে। তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে। ওসি নিয়োগের জন্য ইতোমধ্যে সৎ ও যোগ্য পরিদর্শকদের ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

error:

লটারিতেই চুড়ান্ত হলো ৬৪ জেলার এসপি

আপডেট সময় ১১:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫