ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা Logo বাবরের উদ্যোগে ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন বিএনপির ৪৭ নেতাকর্মী Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo বামৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী মানছুরা আক্তার লিপি Logo জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo লাখাইয়ের বুল্লা বাজারে বাঁশের তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেন শামছু মিয়া Logo যোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কবে দেশে ফিরবে দীপের মরদেহ?

বাংলার খবর ডেস্ক:

মালয়েশিয়ায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ। বুধবার ভোরে সেখানকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র একুশ বছর।

জানা গেছে, উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দীপ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সিলেটজুড়ে। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষও দীপের এমন মৃত্যুতে গভীর শোক ও আফসোস প্রকাশ করছেন। সবার মুখে একটিই প্রশ্ন— কবে দেশে ফিরবে দীপের মরদেহ?

দীপের পরিবার বর্তমানে সিলেটের গোপালটিলায় থাকেন, তবে তাঁদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি এলাকায়। তাঁর বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দীপ।

দীপের মৃত্যুর পর বুধবার দিনভর তাদের গোপালটিলার বাসায় বন্ধু ও স্বজনদের ভিড় ছিল। তবে মরদেহ দেশে ফেরার সময় এখনো নিশ্চিত হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

দীপের ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি জানান, ‘মালয়েশিয়ায় দীপের সঙ্গে থাকা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সব কাগজপত্রের কাজ প্রায় শেষ। সব কিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যেই দীপের মরদেহ দেশে পৌঁছাবে।’

বুধবার রাতে দীপের পরিবারের পাশে দাঁড়াতে যান সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান। তিনি বলেন, ‘লাশ দেশে আনার প্রস্তুতি শুরু করেছে পরিবার। যেকোনো সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি।’

অন্যদিকে সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মালয়েশিয়ায় দীপের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দ্রুতই তার মরদেহ দেশে পাঠানো হবে।’

প্রতিবেশী কবি পুলিন রায় জানান, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরে বুকে ব্যথা অনুভব করলে দীপকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফেসবুকে পারিবারিক বিষয় নিয়ে হাস্যরসাত্মক কনটেন্ট বানিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন দীপ। তাঁর ভিডিওতে পরিবার-পরিজনের অংশগ্রহণও দেখা যেত। তরুণ বয়সে এই কন্টেন্ট ক্রিয়েটরের আকস্মিক মৃত্যুতে সিলেটবাসী আজ শোকে মুহ্যমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ

error:

কবে দেশে ফিরবে দীপের মরদেহ?

আপডেট সময় ১১:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫