ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরে বিএনপি নেত্রী সুফিয়া আক্তার হেলেনের নামে ভুয়া পদত্যাগ পোস্ট, আইডি হ্যাকের অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের নামে ফেসবুকে ভুয়া পদত্যাগ পোস্ট ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে জানা যায়, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে এই বিভ্রান্তিকর পোস্টটি প্রচার করা হয়।

জানা গেছে, অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সহসভাপতি। মঙ্গলবার রাতে তাঁর ফেসবুক আইডি থেকে হঠাৎ একটি পোস্ট দেখা যায়, যেখানে লেখা ছিল—
“বিএনপি ত্যাগীদের মূল্যায়ন না করায় আমি মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করলাম।”

পোস্টটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হলেও এরই মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। পরবর্তীতে জানা যায়, আইডি হ্যাকের মাধ্যমে ওই পোস্টটি দেওয়া হয়েছিল।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। একাধিক নেতা জানান, এটি একটি উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, যাতে দলে বিভ্রান্তি তৈরি হয় এবং নেত্রী সুফিয়া আক্তার হেলেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়।

একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, “অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন দলে অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ। তাঁর নামে এমন ভুয়া পোস্ট করা অত্যন্ত দুঃখজনক ও ষড়যন্ত্রমূলক।”

এদিকে হেলেনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফেসবুক আইডি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে। তারা বলেন, “এ ধরনের কর্মকাণ্ড দলের ঐক্য নষ্টের অপচেষ্টা ছাড়া কিছু নয়।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরে বিএনপি নেত্রী সুফিয়া আক্তার হেলেনের নামে ভুয়া পদত্যাগ পোস্ট, আইডি হ্যাকের অভিযোগ

আপডেট সময় ০৯:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫