ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নব্বইয়ের দশকের কায়দায় লাখাইয়ে মাটি খুঁড়ে ঘরে ঢুকে চুরি

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নব্বইয়ের দশকের পুরনো কায়দার চুরি। বুধবার দিবাগত রাতে উপজেলার ৫নং করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের শিববাড়ি মন্দিরের পাশে এক বাড়িতে মাটি খুঁড়ে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে গ্রামের আরেক বাড়িতে একইভাবে চুরির চেষ্টা করা হলেও বাড়ির লোকজনের সতর্কতায় চোর চক্র পালাতে বাধ্য হয়। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, বুধবার গভীর রাতে পূর্ব সিংহ গ্রামের তাজুল ইসলাম মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাত আনুমানিক আড়াইটার দিকে চোরের দল মাটি খুঁড়ে গর্ত করে ঘরে প্রবেশ করে।

তাজুল ইসলাম মিয়া জানান, “আমি বুঝতে পারি কেউ ঘরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে চোররা পালিয়ে যায়।”

পালানোর আগে তারা নগদ টাকা, জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করে কিছু খালি বাক্স ও অপ্রয়োজনীয় কাগজপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

একই রাতে একই গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতেও একই পদ্ধতিতে চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে ঘরের ভেতরের লোকজন টের পেয়ে গেলে চোররা দ্রুত পালিয়ে যায়।

মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে চুরির এই পুরনো কায়দা স্থানীয়দের নব্বইয়ের দশকের ভয়াবহ সময়ের কথা মনে করিয়ে দিয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

নব্বইয়ের দশকের কায়দায় লাখাইয়ে মাটি খুঁড়ে ঘরে ঢুকে চুরি

আপডেট সময় ০৯:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫