ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

মাধবপুরে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তিনটি পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। এতে সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর নামের তিন পরিবারের ঘরবাড়ি ও সব মালামাল ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।

বেঙ্গাডোবা গ্রামের কয়েকজন যুবক জানান, “আমরা দ্রুত এগিয়ে না এলে আগুন আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়তে পারত।”

অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

error:

মাধবপুরে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

আপডেট সময় ০১:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫