ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

বাংলার খবর ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং সনদ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত আছেন।

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কেউ অংশ নেয়নি। সেদিন দলটির পক্ষ থেকে তিনটি শর্তের কথা জানানো হয়।

শর্তগুলো হলো—
১️⃣ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পূর্ণ টেক্সট ও গণভোটের প্রশ্ন আগে থেকেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২️⃣ গণভোটে যদি জনগণ জুলাই সনদে সম্মতি দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত)-এর কোনো কার্যকারিতা থাকবে না।
৩️⃣ গণভোটের রায় অনুযায়ী পরবর্তী নির্বাচিত সংসদ গঠনতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে সংবিধান সংস্কার করবে।

এর মধ্যে গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং বিশেষ সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টা জারি করবেন—এ দাবিও জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আপডেট সময় ০৩:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫