ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

আরও একটি লম্বা ছুটি আসছে

বাংলার খবর ডেস্ক:

চলতি বছরে একের পর এক লম্বা ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। শারদীয় দুর্গাপূজার টানা চারদিনের ছুটির পর এবার আসছে আরও একটি বড় ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে দুটি সাধারণ ছুটি রয়েছে। এর একটি বিজয় দিবস—১৬ ডিসেম্বর, মঙ্গলবার। অন্যটি ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার—যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে।

বড়দিনের ছুটির সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।

অক্টোবর মাসের বাকি সময় এবং নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি না থাকলেও, ডিসেম্বরের এই ছুটি বছরের শেষ বড় আনন্দ হিসেবে ধরা হচ্ছে চাকরিজীবীদের মধ্যে।

এর আগে চলতি বছরে দুই ঈদে সবচেয়ে দীর্ঘ ছুটি উপভোগ করেছেন তারা। ঈদুল ফিতরে টানা ৯ দিন এবং ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তারা ও কর্মচারীরা।

চাকরিজীবীদের মতে, বছরের শেষে এই তিন দিনের বড়দিনের ছুটি তাদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

আরও একটি লম্বা ছুটি আসছে

আপডেট সময় ০২:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫