ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, কিশোরদের একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে মারামারি, মাদক গ্রহণ ও বিক্রি, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধের প্রবণতা তৈরি হচ্ছে।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সভায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মইনউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জা, ৫৫ বিজিবির প্রতিনিধি শাহিন মিয়া, ২৫ বিজিবির প্রতিনিধি ফুরকান মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

আপডেট সময় ১০:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬