ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত Logo মাদক সেবনে বাবা-মাকে মারধর, যুবকের ৬ মাসের জেল Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারদের আবাসনে চরম দুর্ভোগ, তিন মাসেও মেলেনি ফ্যান

মাধবপুরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

**বাংলার খবর ডেস্ক:**

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে মোহতাসিন খান (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গরুর হাট সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহতাসিন ওই এলাকার ইকবাল হোসেন খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে মোহতাসিন তার ছোট বোন ওয়াসিফা খানম সাঈদাকে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ঘাটে নামতেই পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সে। বোন চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। তবুও ঘটনাটি আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, পুকুরটিতে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুরের চারপাশে বেড়া ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা

error:

মাধবপুরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৮:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫