ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

**বাংলার খবর ডেস্ক:**

আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে দেশের জনগণের প্রতি ঐক্য ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে দেওয়া বিশেষ বার্তায় তিনি বলেন, “আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।”

জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা যেখানে থাকুন না কেন — বাড়িতে, ভ্রমণে, দোকানে, কারখানায়, কর্মস্থলে, ফসলের মাঠে কিংবা খেলার মাঠে — সবাই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”

প্রধান উপদেষ্টা জানান, “আমরা দেখাতে চাই, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়াতে পারি। এখন সময় একসাথে উদযাপনের — ঐক্যের শক্তি অনুভবের এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে অনুপ্রেরণা নেওয়ার।”

উল্লেখ্য, বহু প্রতীক্ষিত **জুলাই জাতীয় সনদ-২০২৫** স্বাক্ষর অনুষ্ঠিত হবে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে প্রথমে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এরপর কমিশনের সদস্যরা এবং সবশেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

আপডেট সময় ১১:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫