
বাংলার খবর ডেস্ক:
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে চার সদস্যের প্রতিনিধি দলটি সচিবালয়ে প্রবেশ করে। নাহিদ ইসলাম ছাড়াও এতে আছেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনার জন্য গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। ওই বৈঠকের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু আজ, প্রথম দিনে এনসিপি
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 



















