ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দাবি

**স্টাফ রিপোর্টার:**

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বহরা, চৌমুহনী, আদাঐর, শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের একাংশসহ প্রায় পাঁচ লাখ মানুষের শিক্ষা, চিকিৎসা ও নানাবিধ প্রয়োজনে মনতলা রেলওয়ে স্টেশনই প্রধান ভরসা। উপজেলা সদরের নিকটতম স্টেশন হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ মনতলা ও আশপাশে গড়ে ওঠা সরকারি কলেজ, বাণিজ্যিক ব্যাংক, এনজিওসহ অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিয়মিত এই স্টেশন ব্যবহার করেন।

বর্তমানে মনতলা রেলওয়ে স্টেশনে একমাত্র আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসের বিরতি রয়েছে, তবে সেটির জন্য বরাদ্দ মাত্র ২০টি আসন। এতে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী চরম ভোগান্তিতে পড়ছেন।

এ অবস্থায় মনতলা রেলওয়ে স্টেশনে ঢাকা-সিলেটগামী পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বিরতি কার্যকর করার দাবি তুলেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মনতলা স্টেশনে যাত্রীসেবা প্রদানে পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। বরাদ্দকৃত আসনের প্রায় দশগুণ বেশি যাত্রী প্রতিদিন এই স্টেশন ব্যবহার করেন। তাই অতিরিক্ত আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর হলে যাত্রীসুবিধা যেমন বাড়বে, তেমনি বাংলাদেশ রেলওয়ের রাজস্বও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি

error:

মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের বিরতি দাবি

আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫