ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাগাতার বৃষ্টিতে মাধবপুরে মুক্তিযোদ্ধার পুত্রের ঘর ধসে আহত স্ত্রী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাগাতার বর্ষণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার পুত্রের বসতঘর ধসে পড়েছে। এতে ঘরের গৃহবধূ আহত হয়েছেন।

জানা যায়, শুক্রবার রাতে ভারী বৃষ্টিপাতে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে মঈন উদ্দিন মনুর মাটির তৈরি ঘরের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে তার স্ত্রী ও সন্তানরা অবস্থান করছিলেন। তবে আল্লাহর অশেষ কৃপায় সন্তানরা অক্ষত থাকলেও আহত হন মঈন উদ্দিনের স্ত্রী।

মঈন উদ্দিন মনু জানান, “হঠাৎ দেয়াল ধসে পড়লে আমি সন্তানদের দ্রুত বের করে নিতে সক্ষম হই। এতে বড় ধরনের প্রাণহানি থেকে আমরা রক্ষা পেয়েছি।”

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে রয়েছে। ঘরটি মেরামতের জন্য তিনি স্থানীয় প্রশাসন ও সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে মঈন উদ্দিন মনুকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাগাতার বৃষ্টিতে মাধবপুরে মুক্তিযোদ্ধার পুত্রের ঘর ধসে আহত স্ত্রী

আপডেট সময় ০৪:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫