ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল Logo বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo জামিন পেলেন ইনু-মেনন-মানিক Logo মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ Logo মাধবপুরে সুরমা চা-বাগানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার Logo মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনে সেনাবাহিনীর অভিযান, জব্দ ৫ ড্রেজার Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ Logo ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক Logo সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি খোলা চিঠি Logo হাফেজ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: সাতাউকে মোহনীয় ইসলামী নাশিদ সন্ধ্যা

শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন: রাশেদ খান

বাংলার খবর ডেস্ক:

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, শেখ হাসিনার সঙ্গে ঐক্যমত কমিশনের পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা তার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রাজধানীতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, “আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে, আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।”

তিনি অভিযোগ করেন, ঐক্যমত কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে। “গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না,” যোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, “আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।”

ঐক্যমত কমিশনের মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, “যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকতো, তবে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো; গণভোটের দরকার হতো না।”

তিনি জানান, “আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি। কিন্তু আজকের বৈঠকে মতপার্থক্য দেখা গেছে। যদি এভাবে চলতে থাকে, আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল

error:

শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন: রাশেদ খান

আপডেট সময় ০৭:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫