ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্টের অভিযান

বাংলার খবর ডেস্ক :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টটি উপজেলার শিমুলঘর, কররা, নারায়নখোলা ও বেঙ্গাডোবা এলাকায় পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতির অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা প্রদান করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভেঙে যাচ্ছে ও ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,

> “জনস্বার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্টের অভিযান

আপডেট সময় ০৫:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫