ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম, আসছে আরো যেসব পরিবর্তন

জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসছে। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ সংস্কার কমিশনের ১০টি সুপারিশ বাস্তবায়নের জন্য গত জুলাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রধান উপদেষ্টার কার্যালয় চিঠি দিয়েছে। নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গঠিত হবে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস)। বিভিন্ন ক্যাডার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসইএসে যোগ দেওয়া যাবে। এসইএসে উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদ অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সুপারিশগুলো বাস্তবায়ন শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি পদকে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনও পদকে ‘উপজেলা কমিশনার’ করার সুপারিশ বাস্তবায়ন হবে।

এসইএসে উপসচিব পদের জন্য আবেদন করতে পারবে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন যেকোনো সার্ভিসের সিনিয়র স্কেল কর্মকর্তা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তাদের মেধা তালিকা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। কোনো কর্মকর্তা একবার এসইএসে প্রবেশের পর তিনি আগের সার্ভিসে ফিরে যেতে পারবেন না।

বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদে থাকা কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে এসইএসে অন্তর্ভুক্ত হবেন। সচিব, মুখ্যসচিব ও মন্ত্রিপরিষদ সচিবও স্বয়ংক্রিয়ভাবে এসইএস সদস্য হবেন। একজন মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি অতিরিক্ত সচিবদের মধ্য থেকে সচিব এবং সচিবদের মধ্য থেকে মুখ্য সচিবের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে।

এসইএস গঠনের পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার বা উপজেলা কমিশনার, জেলা কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনার পদে পদায়িত হবেন। এছাড়া ‘অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’ পদকে পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করার প্রস্তাব করা হয়েছে। সংস্কার কমিশনের প্রায় দুই শতাধিক প্রস্তাব কার্যকর করা হলে জনপ্রশাসন হবে আরও দক্ষ, জনমুখী ও জবাবদিহিমূলক।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম, আসছে আরো যেসব পরিবর্তন

আপডেট সময় ০৪:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫