ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

র‌্যাব-৯ এর অধিনায়ক কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন নিশ্চিতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। দুর্গাৎসব চলাকালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি করছে। একই সঙ্গে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা পূজামণ্ডপ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এরই অংশ হিসেবে র‌্যাব-৯ সিলেট এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি) সরেজমিনে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি গত ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার দুর্গাবাড়ি পূজামণ্ডপ ও আশপাশের এলাকা স্পিডবোটে ঘুরে দেখেন। পরে ২৯ সেপ্টেম্বর তিনি সিলেটের রামকৃষ্ণ মিশন (নাইওরপুল পয়েন্ট) পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা ১০ মিনিটে তিনি সিলেটের রামকৃষ্ণ মিশন (চৌধুরী বাজার) ও হবিগঞ্জের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গলের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম (রামকৃষ্ণ মিশন রোড) সহ অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিতদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করেন। এ সময় তিনি জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৯ এর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৯ এর নিয়মিত টহল দলের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

র‌্যাব-৯ এর অধিনায়ক কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আপডেট সময় ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫