ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরে ট্রাকের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শসিন দাস পানিকা (২৮) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায়।

নিহত শসিন দাস পানিকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি মাধবপুরের সুরমা চা বাগানে দুলাভাইয়ের বাড়িতে থেকে স্থানীয় এক শিল্পকারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই উপজেলার সুরমা চা বাগানের ইউসুফ তালুকদার গুরুতর আহত হন। তিনি রাজ্জাক তালুকদারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত শসিন দাস পানিকা ও আহত ইউসুফ মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শসিন দাস পানিকা মারা যান। ইউসুফ তালুকদারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরে ট্রাকের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আপডেট সময় ১০:৫২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫