ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভারত থেকে এলো আরও ১৬ হাজার ৪০০ টন চাল

বাংলার খবর ডেস্ক
ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান বাংলাদেশে পৌঁছেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরের জেটিতে নোঙর করেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।

ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে সকালে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ বিএমসি আলফা। একই সময়ে থাইল্যান্ডের পতাকাবাহী এমভি সি ফরেস্ট কলকাতা বন্দর থেকে ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে নোঙর করেছে ফেয়ারওয়ে বয়ায়।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩ ফেব্রুয়ারি এসব চাল খালাসের কার্যক্রম শুরু হবে।’

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তর মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান জানান, এটি ভারত থেকে আসা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি জাহাজে ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। আগামী রোববার চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার খালাসপ্রক্রিয়া শুরু হবে।

মোংলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ টন চাল। এর মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ শতাংশ চাল। বাকি চাল খালাস হবে চট্টগ্রাম বন্দরে।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা এই চালের প্রথম চালান এসেছিল গত ২০ জানুয়ারি। ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে তখন এসেছিল ৫ হাজার ৭০০ টন চাল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র

error:

ভারত থেকে এলো আরও ১৬ হাজার ৪০০ টন চাল

আপডেট সময় ০১:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫