ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

হবিগঞ্জ সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুই যুবক আটক

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আওতাধীন ধর্মঘর বিওপির টহল দল সন্তোষপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা স্থানীয় দুই দালাল পালিয়ে যায়।

আটক যুবকদের একজন হলেন—ঢাকার দক্ষিণ খান থানার উত্তরপাড়া ফয়জাবাদ মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম। অপরজন হলেন—লক্ষীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মো. ফাহিম (২২), পিতা হুমায়ুন কবির।

এ ঘটনায় পলাতক রয়েছে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে শিপন মিয়া (২২) এবং কামাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০)।

বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদউল্লাহ জানান, অবৈধ অনুপ্রবেশকারী এবং তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

হবিগঞ্জ সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে দুই যুবক আটক

আপডেট সময় ০৪:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫