ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

জগদীশপুর জে,সি হাই স্কুলের ফলাফল নিয়ে সমালোচনার ঝড়, কোচিং-বাণিজ্যে ক্ষোভ

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজ এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে কোচিং করানো এবং শিক্ষকদের দায়িত্বহীন আচরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৩৫৬ জন শিক্ষার্থী, উপস্থিত ছিল ৩৫৫ জন। এর মধ্যে পাশ করেছে মাত্র ১৬৯ জন, ব্যর্থ হয়েছে ১৮৬ জন। পাশের হার ৪৭.৬১%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ৩৬৮ জন, পাশ করেছে ২৭২ জন, পাশের হার ছিল ৭৩.৯১% এবং জিপিএ-৫ পেয়েছিল ৩১ জন। তুলনামূলকভাবে এবছরের ফলাফল অত্যন্ত খারাপ।

অভিভাবকরা মনে করছেন, শিক্ষকদের গাফিলতিই এর জন্য দায়ী। তারা অভিযোগ করেন, শিক্ষকরা নিয়মিত খোঁজখবর নেননি এবং শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠদান করেননি।

প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল্লাহ ভূঁইয়া বলেন, “এবছর পরীক্ষায় গার্ড বেশি ছিল, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এসেছে। শুধু আমাদের নয়, অনেক স্কুলেই ফলাফল খারাপ হয়েছে।” কোচিং বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “আমি ছুটিতে ছিলাম, শুনেছি শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছিল ইউএনও বরাবর।”

তিনি আরও জানান, “টেস্টে ফেল করা অনেক শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। ব্যর্থতার বিষয়ে গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত হবে।”

অভিভাবকরা জানান, শিক্ষকরা স্কুলের চাইতে প্রাইভেট ও কোচিংয়ে বেশি মনোযোগ দেন। এসব বাণিজ্য বন্ধ না করলে ভবিষ্যতে ফলাফল আরও খারাপ হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

জগদীশপুর জে,সি হাই স্কুলের ফলাফল নিয়ে সমালোচনার ঝড়, কোচিং-বাণিজ্যে ক্ষোভ

আপডেট সময় ০৫:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫