ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

আন্দোলনকারীরা পক্ষপাতভাবে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | বাংলার খবরজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহার এবং পোর্ট চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আন্দোলনকারীরা যদি পক্ষপাতিত্ব না করে সৎ ও স্বচ্ছভাবে কাজ করেন, তাহলে কারও কোনো সমস্যা হওয়ার কথা নেই।”

সোমবার অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। অনুষ্ঠানটিতে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বাজেট প্রণয়ন, ঋণ ও দায় বিশ্লেষণসহ সার্বিক কাজের প্রথম বর্ষের সফল সমাপ্তি উদযাপন করা হয়।

ড. সালেহউদ্দিন বলেন, “এনবিআর বিষয়টি সমাধান হয়েছে, পোর্ট চালু হয়েছে। কিছু সময়ের জন্য সমস্যা হয়েছিল, তবে এখন সব কিছু সুষ্ঠুভাবে চলছে। আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা পক্ষপাতভাবে কাজ না করলে জনগণ ও ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না।”

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রসঙ্গে তিনি জানান, “দুদক সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। তারা নিজস্ব নিয়মে কাজ করে, সরকার থেকে হস্তক্ষেপ হয়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক সরকারী আদেশে চলত, কিন্তু এখন তা পরিবর্তিত হয়েছে। আর কেউ গভর্নর হিসাবে সরকারের এজেন্ট নয়।”

অর্থ উপদেষ্টা এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষতির কথাও উল্লেখ করে বলেন, “আমার সঙ্গে ব্যবসায়ীদের কথা হয়েছে, তাদের অনেক ক্ষতি হয়েছে। পোর্ট বন্ধ রাখা যুক্তিসঙ্গত নয়। এটি সরকারি সম্পদ এবং রাজস্ব আহরণের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলনকারীরা সৎভাবে কাজ করলে কারও কোনো সমস্যা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। যারা নিয়ম মেনে কাজ করেছে, তাদের কোনো সমস্যা হয়নি।”

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ‘সেবার+’ নামে একটি অনলাইন ডাটাবেইজ সফটওয়্যার ব্যবহার করছে, যার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বাজেট প্রণয়ন, ঋণ ও দায়ের হিসাবায়ন, রিপোর্টিং ও মূল্যায়ন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে ৭২টি প্রতিষ্ঠান এই সিস্টেমের আওতায় এসেছে, যা স্বচ্ছতা ও আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি সাধন করেছে।

‘সেবার+’ সফটওয়্যার আইবাস++ এর সাথে সংযুক্ত থাকায় আর্থিক তথ্যের সঠিক ও সময়োপযোগী সমন্বয় সম্ভব হয়েছে, ফলে সরকারি অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

বাংলার খবর | নির্ভরযোগ্য সংবাদে আপনার প্রথম পছন্দ

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

আন্দোলনকারীরা পক্ষপাতভাবে কাজ না করলে কারও কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫