ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৬

মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, বলে জানিয়েছে ডিবির মিরপুর বিভাগ। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত ২৭ মে রাত ৮টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে অফিসে যাওয়ার পথে ছয়জনের একটি দল ব্যবসায়ীর গতিরোধ করে গুলি চালায় এবং তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। তদন্তে সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া টাকার একাংশ, বিদেশি আগ্নেয়াস্ত্র ও ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৬

আপডেট সময় ০১:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫