
নবীগঞ্জ শেরপুর সড়কের গতকাল (১৫ জুন ) রাতে যাত্রীবাহি বাসে এক কলেজ ছাত্রীকে পালা ক্রমে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। রাতে ধর্ষিতার চিৎকার শোনে স্থানীয় জনতা সড়কের তিনতালাব পুকুর পাড় নামক স্থানে বাস আটক বাসের ড্রাইভার আটক করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে। এসময় অপর ধর্ষক বাসের হেলপার পালিয়ে গেছে। পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ নেতৃত্বে একদল সেনা সদস্য ভিকটিম কলেজ ছাত্রী ও ধর্ষক ড্রাইভার কে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
জানাযায়, ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ( কাল্পনিক নাম) লিজা বেগম সকালে ঢাকা সায়েদাবাদ থেকে একটি বাসে উঠেন তার গ্রামের বাড়ি বানিয়াচং যাওয়ার পথে শায়েস্থাগঞ্জ বাস ষ্টেশনের মধ্যে নামার কথা থাকলে বাসের মধ্যে ঘুমিয়ে যায়। ফলে বাস তাকে শায়েস্থাগঞ্জে না নামিয়ে শেরপুর বাসষ্টেশনের নামিয়ে দেয়। সেখান রাত সাড়ে ১০ টায় ঐ ছাত্রী মা এন্টার প্রাইজ নামক একটি লোকাল বাসে উঠেন। সেই বাসে কয়েকজন যাত্রী ছিল, বাসটি আউশকান্দি নামক স্থানে আসলে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর বাসে ঐ ছাত্রীকে একা পেয়ে বাসের ড্রাইভার মোঃ সাব্বির (২৫) ও হেলাপাড় লিটন (২৩) তাকে বাসে পালাক্রমে ধর্ষন করেন। তিনি আরও বলেন,এব্যাপারে মামলা লেখার কাজ চলছে।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি দুলাল মিয়া জানান, ঐকলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। বাস চালক সাব্বিরকে আটক করা হয়েছে এবং হেলপাড় লিটন পালিয়ে গেছে।
মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) 

























