ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক

হবিগঞ্জের বাহুবলে কবরস্থান নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ || শালিসিসহ আহত-২০

বাহুবল উপজেলার উত্তর স্নানঘাট গ্রামে কবরস্থান নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শালিসি লোকজনসহ উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর স্নানঘাট গ্রামের কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফ উদ্দিন শামীম ও হাজী তজমুল হক বাচ্চুর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সকাল ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ ঝাপিয়ে পড়েন। এসময় পুলিশ ও এলাকাবাসীর প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ও শালিসগণ বৈঠকে বসে ঘটনাটি সমাধানের লক্ষ্যে রাতের মধ্যেই শালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত নেন,কিন্ত বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরই (দুপুর ১২টার দিকে) আবারো উভয়পক্ষের লোকজন সংঘর্ষে ঝাপিয়ে পড়েন। এতে শালিসি লোকজনসহ উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরি জানান- পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষেই অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর

error:

হবিগঞ্জের বাহুবলে কবরস্থান নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ || শালিসিসহ আহত-২০

আপডেট সময় ১০:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫