ঢাকা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

মাধবপুরে সরকারি গাছ কেটে নিয়ে গেলেন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে সরকারি রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের
ধর্মঘর পশ্চিম বাজার থেকে হাই স্কুলের মাঠ হয়ে দক্ষিণ দিকে মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় যাওয়ার ডিসি রোড থেকে বড় বড় ৭ টি আকাশমণি গাছ কেঁটে নিয়ে যায় স্থানীয় আশরাফুল আলম রানা। সে ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আহাম্মদ আলী’র পুত্র। স্থানীয় লোকজন জানায়, সে এর আগেও বিগত সরকারের আমলে এই রাস্তা থেকে বেশকিছু গাছ কেটে নিয়েছিলেন। তার দুই ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ায় তখন ভয়ে কেউ কিছু বলেননি। এব্যাপারে আশরাফুল আলম রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। গাছ কাটার খবর পেয়ে মনতলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি গাছ কেটে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সে রাস্তার জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। এখন সে দাবি করছে এটা তার জায়গা। তবে আমরা সার্ভেয়ার এনে মেপে দেখেছি গাছগুলো রাস্তার জায়গায় পড়েছে। সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুর রহমান জানান, খবর পেয়ে তহসিলদার ও সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়েছেন। উনাদের রিপোর্ট এর ভিত্তিতে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

মাধবপুরে সরকারি গাছ কেটে নিয়ে গেলেন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি

আপডেট সময় ০৩:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫