ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা Logo হাইমচরের উত্তর আলগীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ রেলপথে বিশাল একটি গাছ ভেঙে পড়লে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পায় ট্রেনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উদ্যান এলাকার রেলপথে হঠাৎ একটি বড় গাছ ভেঙে লাইনের ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কালনী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছায়। তবে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন, যার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা হয়নি।

এদিকে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাইনের ওপর থেকে গাছ সরাতে কাজ করে উদ্ধারকারী দল। কিছুক্ষণ পর রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক এলাকায় রেললাইন থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকাটি ঘন জঙ্গল ও উঁচুনীচু ভূমি অধ্যুষিত হওয়ায় বর্ষা বা ঝড়ো আবহাওয়ায় গাছপালা ভেঙে রেললাইনে পড়ার আশঙ্কা থাকে। এরআগে একাধিকবার এমন ঘটনা হয়েছে। গতবছর একই এলাকায় গাছ পড়ে রেলের ৩টি বগি লাইনচ্যুত হয়

জনপ্রিয় সংবাদ

পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

error:

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন

আপডেট সময় ০৫:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫