ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২

বানিয়াচংয়ে ভূমি মেলা উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে) বিকালে উপজেলা (ভূমি) অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা খাদ্য অফিসার সাইফুল আলম সিদ্দীকী, উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, সার্টিফিকেট পেশকার আহমেদ ইমতিয়াজ, সার্ভেয়ার মোহাম্মদ, ভূমি সেবা গ্রহিতা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহমুদা বেগম সাথী বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ যেন ঘরে বসেই খতিয়ান, নামজারি, পর্চা, মৌজা ম্যাপসহ নানা সেবা পায় সে লক্ষ্যেই ভূমি মেলা আয়োজন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, আগে ভূমি অফিস মানেই ছিল হয়রানি আর দালালের দৌরাত্ম্য। এখন ভূমি অফিসে সেবা নিশ্চিত হচ্ছে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে। সাধারণ মানুষ যেন এই সেবার সুফল পায়, সেজন্য আমাদের সবার সচেতনতা জরুরি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম

error:

বানিয়াচংয়ে ভূমি মেলা উদ্বোধন

আপডেট সময় ০৭:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫