ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, তিন দিনে ৪৫ লক্ষ টাকার পণ্য উদ্ধার

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিনদিনে সীমান্তবর্তী দুর্গম এলাকায় চালানো ৯টি পৃথক চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জামা-কাপড়, গরু, মদ, গাঁজা, চিনি ও বাংলাদেশি মশার কয়েলসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বাল্লা, গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা ও হরিণখোলা এলাকায় ৭টি অভিযানে মোট ৪৩ লক্ষ ১২ হাজার ৩২০ টাকার পণ্য এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় ২টি অভিযানে ১ লক্ষ ২৩ হাজার টাকার চিনি ও মদ জব্দ করা হয়।

বিজিবি-৫৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে আরও কার্যকরভাবে চোরাচালান দমন সম্ভব।

তিনি জানান, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর আগে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, তিন দিনে ৪৫ লক্ষ টাকার পণ্য উদ্ধার

আপডেট সময় ০৬:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫