ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চুনারুঘাট লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা মুল্লুক চলো দিবস পালন করেছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা ঐতিহাসিক চা শ্রমিক দিবস বা মুল্লুক চলো দিবস উপলদক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে চান্দপুর চা বাগান মাঠে সমাবেশ করে। এর আগে বিভিন্ন বাগান থেকে হাজার হাজার চা শ্রমিক মিছিল সহকারে চান্দপুর এসে জড়ো হয়।

চানপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার।

এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান চা কন্যা খাইরুন আক্তার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, চা শ্রমিক নেতা যুবরাজ ঝরা, কাঞ্চন পাত্র, স্বপন সাঁওতাল, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সফিকুল ইসলাম প্রমুখ।

সভায় শ্রমিকরা তাদের ভূমির অধিকার, বৈষম্য নিরসন করে মজুরি বৃদ্ধি, চা শ্রমিক দিবসকে সরকারি স্বীকৃতিসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এ বছর তারা ১০৪তম দিবস পালন করে।

১৯২১ সালের ২০ মে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা সৈনিকরা গুলি চালিয়ে শত শত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়। যারা পালিয়ে এসেছিলেন তাদেরকেও আন্দোলন করার অপরাধে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। চা শ্রমিকদের পড়ানো হয় একটি বিশেষ ট্যাগ। তারা ভূমির অধিকার পায়নি। এরপর থেকেই প্রতিবছর ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে পালন করছেন চা শ্রমিকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

চুনারুঘাট লস্করপুর ভ্যালির চা শ্রমিকরা মুল্লুক চলো দিবস পালন করেছে

আপডেট সময় ১১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫