ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে তিন দিনে প্রায় ৩ কোটি টাকার পণ্য ও যানবাহন জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদস্যরা সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে টানা অভিযানে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। গত তিন দিনে পরিচালিত ১১টি পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি সদস্যরা প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি ও টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাইসাইকেল এবং একটি ট্রাক।

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল বিওপি’র আওতায় একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে এবং চকলেট আটক করা হয়।

একই সময়ে সীমান্তের ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত পৃথক দুটি অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, টাইল্সের আড়ালে লুকানো হিমায়িত গরুর মাংস এবং একটি ট্রাক জব্দ করা হয়।

এছাড়া, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে আরও ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

আটককৃত সব মালামাল ও যানবাহন যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা তৎপর। শ্রীমঙ্গল সেক্টরের অধীনে এসব সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জনগণের সহায়তায় বিজিবি অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে অনুগ্রহ করে দ্রুত আমাদের জানাতে অনুরোধ করছি।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে তিন দিনে প্রায় ৩ কোটি টাকার পণ্য ও যানবাহন জব্দ

আপডেট সময় ০২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫