ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: চিফ হুইপ Logo আন্দিউড়া ইউনিয়নবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী Logo লাখাইয়ে সুতাং নদী থেকে তেঘরিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন Logo পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ দাঁড়িয়ে, অথচ তারা ছিল অমানুষ: ট্রাইব্যুনাল Logo দুর্দিনে পাশে থাকার অঙ্গীকার, চা শ্রমিকদের সহায়তায় সৈয়দ শাফকাত Logo এনসিপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে দিনব্যাপী মনিটরিং Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক: ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা Logo মাধবপুরে জমিজমা বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই দুপুর আনুমানিক দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উক্ত মামলার ১৪ নং এজাহারনামীয় আসামি।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: চিফ হুইপ

error:

সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার

আপডেট সময় ০১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫