ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ছদ্মবেশে দেশত্যাগ, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে বিমানে চড়ে

মাস্ক ও লুঙ্গি পরে বিমানবন্দর ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

এবার দেশত্যাগ করতে গিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ নাটকীয়ভাবে বিমানবন্দরে পৌঁছান। গোপনীয়তার মধ্যে বুধবার মধ্যরাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে যান, তবে একটি বিশেষ ছদ্মবেশে। লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে বিমানে চড়তে এসে তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের মতো। এমনকি নিরাপত্তা বাহিনীর তল্লাশি অতিক্রম করে তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, মধ্যরাতে প্রায় পৌনে ১টায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ব্যক্তিগত গাড়ি ভিআইপি টার্মিনালে পৌঁছালে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটি আটকে দেন এবং তার পরিচয় জানতে চান। গাড়িচালক জানান, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পরিবার রয়েছেন। এরপর নিরাপত্তা বাহিনী তাদের অপেক্ষা করতে বলে।

একজন গোয়েন্দা কর্মকর্তা যখন এসে জানান যে, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের অনুমতি রয়েছে, তখনই তাকে ভিআইপি টার্মিনালে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। সেখানে তার পোশাক পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়, এবং লুঙ্গি-গেঞ্জি পরিহিত আবদুল হামিদ প্যান্ট ও শার্ট পরিধান করেন।

পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তার দেশত্যাগের বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়। এ সময় নিরাপত্তা তল্লাশি এড়িয়ে তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেওয়া হয়।

সূত্র জানায়, আবদুল হামিদ তার কূটনৈতিক সুবিধা হিসেবে বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন, যা তাকে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে মুক্তি দেয়।

এ ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে, সাবেক রাষ্ট্রপতির নিরাপদ ও নির্বিঘ্ন দেশত্যাগ প্রক্রিয়া নিয়ে এখনো সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ছদ্মবেশে দেশত্যাগ, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে নির্বিঘ্নে বিমানে চড়ে

মাস্ক ও লুঙ্গি পরে বিমানবন্দর ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট সময় ০১:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫